নির্বাচন কমিশন নিয়ে ধৈর্যের বার্তা তারেক রহমানের

 স্বাধীন দেশ অনলাইন

প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৬, ১৯:০৭

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু ভূমিকা ও অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ বিষয়ে ধৈর্য ধারণ করতে চায়।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এ সভার আয়োজন করে।

তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে সেসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা সম্ভব হচ্ছে না।

গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম যেন শহীদ ও গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিতে পারে। সে লক্ষ্যেই বিএনপি সরকার গঠনে সক্ষম হলে শহীদদের নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে।

Post a Comment

0 Comments