স্বাধীন দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৬, ১৭:৩৮
আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
কর্মসূচির সময়সূচি:
* ১৯ জানুয়ারি (সোমবার): সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এই কর্মসূচিতে সশরীরে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এদিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
* ২০ জানুয়ারি (মঙ্গলবার): সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি (IDEB) মিলনায়তনে এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ১৯ তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমানের উপস্থিতি নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে।"

0 Comments